লোড হচ্ছে...
ঢাকার যে চারটি বারে এই সমন্বিত তল্লাশি চালানো হচ্ছে সেগুলো হলো—ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জ। এর মধ্যে ফু ওয়াং বোওলিংয়ের মালিকানা রয়েছে সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের নামে।
৩ অক্টোবর, ২০২৬

অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুদ রাখার অভিযোগে শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল। জানা গেছে, শেখ নুর ইসলাম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর।
২ অক্টোবর, ২০২৬

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি সালমান মুক্তাদিরের ওপর হামলার কোনো ঘটনা নয়; বরং এটি একটি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের জন্য সালমান মুক্তাদিরের করা একটি প্রমোশনাল কনটেন্ট। সেই ভিডিওর খণ্ডিত অংশ বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে জমি ও সম্পত্তি দখলকে কেন্দ্র করে সঙ্ঘাতের নতুন এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। একই সময়ে রাজধানীর দুই প্রান্তে অস্ত্রের প্রকাশ্য ব্যবহার, বাড়ি ও স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি জবরদখল, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আর এসব কাজে ভাড়াটে কিলার ও রাতের অন্ধকারে কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মী ও এমপিরাও এই হামলা, ভাঙচুর ও লুটপাটের নেপথ্যে জড়িত। ভুক্তভোগী ও সাধারণ মানুষের মধ্যে গুঞ্জল উঠেছে, নির্দেশদাতা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের গ্রেফতার না করে ভাড়াটে সন্ত্রাসীদেরই আইনের আওতায় আনা হচ্ছে। রাঘববোয়াল প্রভাবশালী রাজনৈতিক নেতারা ধরাছোঁয়ার বাইরে থেকে ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্পে অস্ত্রধারী দুর্বৃত্তদের হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক মো: সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই, কোনো চাঁদা বা কোনোকিছু নিয়ে। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে, এটা জমিকে কেন্দ্র করে বিবাদমান গ্রুপের মধ্যে হয়তো হতে পারে। আমরা প্রপার ইনভেস্টিগেশন করলেই জানতে পারব।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

ওসি গিয়াস উদ্দিন বলেন, এই হামলা-ভাঙচুর শুধু কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে নয়, নিউগ্রিনি প্রপার্টিজের অনেক কিছুই ভাঙচুর হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। অভিযুক্তদের আটকে অভিযান অব্যহত রয়েছে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও কক্ষের আসবাবসহ নানা জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬


